বিস্ফোরক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে প্রায় তিন কেজি বারুদজাতীয় বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের পুরানবাজার রিফিউজি কলোনি ক্যাম্প ক্লাব থেকে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। চাঁদপুর মডেল থানার ওসি আবদুল কাইয়ুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রিফিউজি কলোনি ক্যাম্প ক্লাবে অভিযান চালানো হয়। এ সময় বোমা তৈরির বারুদজাতীয় এসব বিস্ফোরক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। পুলিশের ধারণা, নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য এসব বিস্ফোরকদ্রব্য এখানে আনা হয়েছিল।