বিস্ফোরকসহ জেএমবির নেতাকে আটকের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে এক তরুণকে আটক করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য, আটক হওয়া তরুণের নাম শিবলি হোসেন (২০)। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চট্টগ্রাম জেলার দায়িত্বে তিনি। তাঁর কাছ থেকে বিস্ফোরক ও গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
নগরের আকবর শাহ থানার পুলিশের দাবি, আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে বাগানবাড়ি এলাকার একটি মেস থেকে শিবলিকে আটক করা হয়।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব কুমার দাশের ভাষ্য, শিবলির মেস থেকে গান পাউডার ও গ্রেনেড তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। তাঁকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।