বিস্ফোরকসহ ৪ জেএমবি সদস্য আটক: র‍্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণখান থানাধীন কসাই বাজার এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে আটকের দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এক সংবাদ সম্মেলনে র‍্যাব এ তথ্য জানায়।
সংবাদ সম্মেলনে বলা হয়, রাতে এসব জেএমবি সদস্যকে আটক করা হয়।
র‍্যাবের দাবি, ওই ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ উচ্চমাত্রার বিস্ফোরকদ্রব্য, বোমা, আর্জেস গ্রেনেড ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়েছে।