বিস্ফোরণে ঝলসে গেল ২১ জনের শরীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহরের রানীগঞ্জ এলাকার যমুনা অটোরাইস মিলের বয়লার বিস্ফোরণে অন্তত ২১ শ্রমিকের শরীর ঝলসে গেছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কারখানার শ্রমিক রতন রায়ের ভাষ্য, বেলা ১১টার দিকে তাঁরা কয়েকজন শ্রমিক বাইরে নাশতা খেতে যান। কিছুক্ষণ পর হইচই শুনে কাছে গিয়ে তাঁরা দেখেন, অনেকের শরীর ঝলসে গেছে। পরে তাঁরা সবাই মিলে তাঁদের দিনাজপুর এম এ রহিম মেডিকেলে নিয়ে যান।
দিনাজপুরের এম এ রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহা. সারওয়ার জাহান বলেন, হাসপাতালে ২১ জন ভর্তি হয়েছিলেন, যাঁদের শরীরের ৫০-৮০ ভাগ ঝলসে গেছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর অবস্থায় পাঁচজনকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।