বিয়ানীবাজারে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সিনিয়র-জুনিয়র’ নিয়ে কথা-কাটাকাটির জের ধরে গতকাল মঙ্গলবার সকালে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের বিবদমান দুই পক্ষ ‘রিভারবেল্ট’ ও উপজেলার সাবেক আহ্বায়ক জামাল হোসেনের পক্ষের কর্মীরা গতকাল সকালে কলেজ ক্যাম্পাসে যায়।
এ সময় দুই কর্মীর মধ্যে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্ব নিয়ে কথা-কাটাকাটির জের ধরে সংঘর্ষ শুরু হয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ ক্যাম্পাসে পাল্টাপাল্টি ধাওয়া করে। খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে গেল পরিস্থিতি স্বাভাবিক হয়। সংঘর্ষে পাঁচজন আহত হন।