বিয়ার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের ভাটি গোপিন্দী এলাকার একটি অটোরিকশা গ্যারেজ থেকে পুলিশ গত বৃহস্পতিবার রাতে ৮৫ ক্যান বিয়ার উদ্ধার করেছে। আড়াইহাজার থানা-পুলিশ জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে ওই গ্যারেজে অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে গ্যারেজের মালিক নাঈম পালিয়ে যান। পুলিশ গ্যারেজে তল্লাশি করে ৮৫ ক্যান বিয়ার উদ্ধার করে। আড়াইহাজার থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, গ্যারেজের মালিক নাঈমকে আসামি করে মাদক আইনে মামলা হয়েছে।