বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগে কনস্টেবলের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় বিয়ের কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগে পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন ওই নারী। মামলায় অভিযুক্ত ওই কনস্টেবলের নাম আবদুল কুদ্দুস নয়ন (৩৫)। তিনি রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত।

মামলার এজাহারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক প্রথম আলোকে বলেন, ওই নারী একটি বিউটি পারলারে কাজ করেন। দুই বছর আগে ফেসবুকে তাঁর সঙ্গে ওই কনস্টেবলের পরিচয় হয়। পরে তাঁদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সূত্র ধরে মসজিদের মাওলানা ডেকে তাঁরা বিয়ে করেন। তবে কোনো কাবিননামা ও বিয়ে নিবন্ধনের নথি নেই।

ওসি বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেছেন ওই নারী। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।