বিয়ের প্রলোভন দেখিয়ে সহপাঠীকে ধর্ষণের অভিযোগ
বিয়ের প্রলোভন দেখিয়ে সহপাঠীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আতাউল্লাহকে গ্রেপ্তার
করেছে পুলিশ৷ গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়৷
আতাউল্লাহ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তরের ছাত্র৷ মামলার বাদী একই বিভাগের ছাত্রী৷
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর সূত্র ও আতাউল্লাহর সহপাঠীরা জানান, ২০১০-১১ শিক্ষাবর্ষে ওই বিভাগে ভর্তি হন আতাউল্লাহ ও ওই ছাত্রী। পরে তাঁরা প্রেমের সম্পর্কে জড়ান। তবে ২০১৪ সাল থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মাঝে দূরত্ব বাড়তে থাকে৷
গত সোমবার ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে আতাউল্লাহর বিরুদ্ধে তাঁদের সম্পর্ক অস্বীকার ও তাঁকে শারীরিক-মানসিক নির্যাতনের লিখিত অভিযোগ করেন৷ এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে সালিসি বৈঠক করেন প্রক্টরিয়াল বডির সদস্যরা৷ এ সময় প্রাথমিকভাবে বিষয়টি প্রমাণিত হওয়ায় কোতোয়ালি থাকায় আতাউল্লাহকে সোপর্দ করা হয়৷ এরপর ওই ছাত্রী রাত সাড়ে ১০টায় কদমতলী থানায় বাদী হয়ে আতাউল্লাহর বিরুদ্ধে তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ করে মামলা করেছেন।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, আতাউল্লাহকে আদালতের মাধ্যমে গতকাল কারাগারে পাঠানো হয়েছে৷