বুড়িগঙ্গা থেকে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজের তিন দিন পর বুড়িগঙ্গা নদীর কামালবাগ ঘাট এলাকা থেকে আইয়ুব রানা (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয় পুলিশ।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, আইয়ুব গত শনিবার বিকেলে রাজধানীর ওয়ারীর বাসভবন থেকে বেরিয়ে নিখোঁজ হন। তাঁর স্ত্রী সিমা বেগম রোববার ওয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গতকাল সকালে বুড়িগঙ্গার কামালবাগ ঘাট এলাকায় ভাসমান অবস্থায় একটি লাশ উদ্ধার করে পুলিশ। পরে তাঁর পকেটে থাকা মুঠোফোনের সিম ব্যবহার করে পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।