বুড়িগঙ্গায় ভেসে উঠল যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে কালো রঙের প্যান্ট ছিল। ময়নাতদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজ সোমবার বেলা ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় বুড়িগঙ্গা প্রথম সেতুর কাছে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রবিউল হক জানান, সকালে এলাকাবাসী নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে। তার বয়স আনুমানিক ১৮-২০ বছরের মতো। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।