বুড়িচংয়ে স্ত্রীকে ট্রেনের নিচে ফেলে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশনের অদূরে চরানল এলাকায় রাশেদা আক্তার (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে ট্রেনের নিচে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
যৌতুকের দাবিতে স্বামী সাইফুল ইসলাম ওই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে এলাকাবাসী জানান। এ ঘটনার প্রতিবাদে গ্রামবাসী সাইফুলের বাড়িঘর ভাঙচুর করেছেন। ঘটনার পর থেকে সাইফুল ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। গত রোববার রাত সাড়ে আটটায় রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রায় পাঁচ বছর আগে রোববার বিকেলে স্ত্রীর সঙ্গে সাইফুলের ঝগড়া হয়। এরপর সাইফুল স্ত্রীকে নিয়ে বাড়ির পাশের রেললাইনে যান। সেখানে স্ত্রীকে মারধর করে একটি ট্রেনের নিচে ফেলে দিয়ে চলে যান। কুমিল্লা রেলওয়ে পুলিশের উপপরিদর্শক আবু তাহের বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।