বুদ্ধমূর্তি চুরির ঘটনায় ছাত্রলীগের নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার তালতলীর আদিবাসী রাখাইন সম্প্রদায়ের বৌদ্ধবিহার থেকে মূর্তি চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ ইমন ওরফে নয়নসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২২ জুলাই রাতে তালতলী বৌদ্ধবিহারের দরজার তালা ভেঙে শ্বেতপাথরের দুটি মূর্তি চুরি হয়। তালতলী থানার পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে ২৩ জুলাই মোহাম্মদ উল্লাহ এবং ২৬ জুলাই দুলাল হোসেন নামের স্থানীয় দুজনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাঁরা মূর্তি চুরির কথা স্বীকার করেন এবং এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ ইমন জড়িত বলে জানান। বুধবার রাতে বরগুনা গোয়েন্দা পুলিশ ইমতিয়াজ ইমনকে শহরের বাজার রোড থেকে আটক করে।