বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশুকে (১১) ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার বড়ইতলী এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক যুবকের নাম সোহেল রানা (৩৫)। পুলিশ জানায়, গত শুক্রবার ওই শিশুকে (১১) নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন সোহেল রানা। শিশুটির কান্নার শব্দ শুনে লোকজন এগিয়ে এলে সোহেল পালিয়ে যান। পরে মীমাংসার কথা বলে সময়ক্ষেপণ করে একটি প্রভাবশালী মহল। বিচার না পেয়ে গতকাল শিশুটির মা কালিয়াকৈর থানায় অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে বিকেলে পুলিশ অভিযান চালিয়ে বড়ইতলী এলাকা থেকে সোহেলকে আটক করে।
কালিয়াকৈর থানার এসআই সানোয়ার জাহান বলেন, সোহেল রানাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।