বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা এক শিশুর (১৩) মরদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ। আজ বুধবার বেলা দুইটার দিকে কেরানীগঞ্জের বরিশুরঘাট এলাকার বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এলাকাবাসী বুড়িগঙ্গা নদীতে অজ্ঞাতপরিচয় একটি শিশুর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ কেরানীগঞ্জের বরিশুরঘাট এলাকার বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় একটি ছেলেশিশুর মরদেহ উদ্ধার করে। শিশুটির সারা শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করে দুর্বৃত্তরা বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়েছে।