বুড়িগঙ্গা থেকে মৃতদেহ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মসজিদ ঘাট এলাকা থেকে বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। পরনে ছিল কালো রঙের একটি অন্তর্বাস।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মসজিদ ঘাট এলাকায় বুড়িগঙ্গায় ভাসমান লাশের খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শামসুল আলম জানান, লাশটিতে পচন ধরেছে।