বুড়িগঙ্গা নদীতে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মসজিদ ঘাট এলাকা থেকে বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। পরনে ছিল কালো রঙের একটি অন্তর্বাস।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মসজিদ ঘাট এলাকায় বুড়িগঙ্গায় ভাসমান লাশের খবর পেয়ে লাশটি উদ্ধার করে। হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শামসুল আলম জানান, লাশটিতে পচন ধরেছে। সম্ভবত ছয়-সাত দিন আগে লোকটির মৃত্যু ঘটেছিল। মৃত্যুর কারণ জানার জন্য সুরতহাল প্রতিবেদন শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।