বুড়িগঙ্গায় ঝাঁপ দেওয়া তরুণ-তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুড়িগঙ্গা নদী। প্রথম আলো ফাইল ছবি
বুড়িগঙ্গা নদী। প্রথম আলো ফাইল ছবি

ঢাকার বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দেওয়া তরুণ-তরুণীর লাশ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে এই দুজনের লাশ দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাসেল রায়হান প্রথম আলোকে বলেন, দুজনের পরিচয়ই পাওয়া গেছে। ছেলেটির নাম ইমন (২০) আর মেয়েটির নাম আনিকা (১৮)। সকাল পৌনে ৭টার দিকে ছেলেটির লাশ পোস্তগোলার বাংলাদেশ–চীন মৈত্রী সেতু থেকে ২০০ গজ দূরে বুড়িগঙ্গা নদীতে ভেসে ওঠে। এর ঘণ্টাখানেক পর মেয়েটির লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধারের পর লাশ দুটি হাসনাবাদ নৌপুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। সায়েদাবাদ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন ইমন। আনিকার বাড়ি যাত্রাবাড়ী এলাকায়।
গত বুধবার এ দুজন পোস্তগোলা এলাকার বাংলাদেশ–চীন মৈত্রী সেতু থেকে বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দেন। প্রত্যক্ষদর্শীর কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ তাঁদের উদ্ধারে অভিযান শুরু করে।