প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর বাদামতলীর বিনাস্মৃতি স্নানঘাট এলাকার বুড়িগঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাসনাবাদ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. শামসুল আলম জানান, বেলা তিনটার দিকে স্থানীয় লোকজন মরদেহটি নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে বাদামতলীর বিনাস্মৃতি স্নানঘাট থেকে মরদেহটি উদ্ধার করে। যুবকের পরনে ছিল ট্রাউজার ও নীল রঙের টি-শার্ট। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি পাঁচ-ছয় দিনের পুরোনো। মৃতদেহে আঘাতের চিহ্ন আছে।