বুড়িগঙ্গায় লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় মো. ইমরান (১৯) নামের এক তরুণের মরদেহ পুলিশ উদ্ধার করেছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কাউটাইল এলাকার সামনে বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় ইমরানের মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য এটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইমরানের বাবার নাম গোলাম মোস্তফা। তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর থানার গলাইবাড়ী এলাকায়। ইমরান ফতুল্লা গুদারাঘাট এলাকায় ইঞ্জিনচালিত ট্রলারে যাত্রী পারাপারের কাজ করতেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আলম বলেন, দুই দিন আগে অজ্ঞাত লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে যায়। ট্রলারের অন্যান্য যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ইমরান নিখোঁজ হন।