বৃদ্ধ খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে ছুরিকাঘাতে এক বৃদ্ধ খুন হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম সৈয়দপুর এলাকায় অনন্তপুর বাজারে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলী আজম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।