বৃদ্ধকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার যশলং গ্রামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, টঙ্গিবাড়ী উপজেলার যশলং গ্রামের ইসমাইল খালাসির (৭০) সঙ্গে তাঁর ছোট ভাই কালাম খালাসির জমি নিয়ে বিরোধ চলছে। গতকাল সকালে ইসমাইল খালাসি মুন্সিগঞ্জ সদরে যাচ্ছিলেন। পথে কালাম খালাসির লোকজন গামছা দিয়ে মুখ বেঁধে ইসমাইল খালাসিকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায়
অভিযোগ দেওয়া হয়েছে। টঙ্গিবাড়ী থানার এসআই শাহ আলম বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।