বৃদ্ধসহ আরও আটক ২৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে চলা হরতালে দেশের বিভিন্ন স্থানে আটক ও গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত পাঁচ জেলায় এক বৃদ্ধ ও নয় কিশোরসহ ২৬ জনকে আটক করেছে পুলিশ। প্রথম আলোর প্রতিনিধিরা বিস্তারিত জানিয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তার হওয়া বৃদ্ধের নাম দিদারুল আলম। তিনি সীতাকুণ্ড পৌর সদরের উত্তর ইয়াকুবনগরের মৃত হোসেনুজ্জামানের ছেলে।