বৃদ্ধাকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর পৌর এলাকার গোলড়া গ্রামের নিজ বাড়ি থেকে গতকাল বুধবার সকালে আম্বিয়া বেগম (৭৫) নামের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত হাকিম উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত বৃদ্ধার পালক ছেলে নিজাম উদ্দিন (৪০) এবং একই গ্রামের আল-মামুনকে (৩৮) আটক করেছে পুলিশ। জমিসংক্রান্ত বিরোধ নিয়ে পালক ছেলে ও তাঁর সহযোগীরা বৃদ্ধাকে হত্যা করেছে বলে স্বজনেরা অভিযোগ করেছেন। সিঙ্গাইর থানার ওসি মো. সৈয়দুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।