বৃদ্ধের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এক বৃদ্ধের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতন করার অভিযোগে গত মঙ্গলবার মামলা হয়েছে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গত সোমবার সকাল পৌনে নয়টার দিকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয় ওই স্কুলছাত্রী। সে সময় বিদ্যালয়ে কেউ না থাকার সুযোগে টাকার লোভ দেখিয়ে ওই বৃদ্ধ (৬০) ছাত্রীটিকে যৌন নির্যাতন করেন। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় ছাত্রীর বাবা বাগাতিপাড়া থানায় অভিযোগ করেন। মঙ্গলবার রাতে মামলাটি নথিভুক্ত হয়। স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানানো হলেও ওই িদন সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিনি কোনো ব্যবস্থা নেননি।
তবে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাইজুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক সোমবার সন্ধ্যায় বিষয়টি তাঁকে জানিয়েছেন। প্রধান শিক্ষক বলেন, ঘটনার কথা শুনে তিনি বিদ্যালয়ে গিয়ে খোঁজখবর নেন ও মামলার প্রস্তুতি নেন।