বৃদ্ধের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজানের উড়কিরচর এলাকার থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে ফসলি জমিতে লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশ সূত্র জানায়, নিহত বৃদ্ধের নাম মোহাম্মদ ইলিয়াছ (৬৫)। তাঁর বাড়ি নগরের চান্দগাঁও থানার মোহরা এলাকায়। তিনি মুদি দোকানি ছিলেন। গতকাল হালদা নদীর অদূরে উড়কিরচরের জমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশের পাশে পাওয়া একটি ছোরা ও একটি মুঠোফোন সেট আলামত হিসেবে পুলিশ জব্দ করেছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, মোহাম্মদ ইলিয়াছের খুনের পেছনে পারিবারিক, নাকি অন্য কোনো কারণ আছে, তা তদন্ত করা হচ্ছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|