বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে হামলা আহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কাহালুর সদর ইউনিয়নের মহেশপুর গ্রামে বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে এক পক্ষের হামলায় অন্য পক্ষের চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন মহেশপুর গ্রামের আহম্মাদ আলী (৭০), মোহসিন আলী (৪৫) এবং স্কুলছাত্রী মীম আকতার ও সানিয়া খাতুন।
গ্রামবাসী সূত্র জানায়, আহম্মাদ আলীর সঙ্গে তাঁর প্রতিবেশীর জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল বুধবার সকালে আহম্মাদ আলী বৃষ্টির পানি যাওয়ার জন্য নালা পরিষ্কার করতে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন আহম্মাদ আলী ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করে আহত করেন।