বেইলি রোডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর কর্মী–সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ভোটগ্রহণের একেবারে শেষ পর্যায়ে এসে আওয়ামী লীগ সমর্থিত আবুল বাশার ও বিদ্রোহী মুন্সি কামরুজ্জামান কাজলের কর্মী সমর্থকদের মধ্য এ ঘটনা ঘটে। এতে আবুল বাশারের লোকজন কামরুজ্জামানকে মারধর করে। পরে তাকে পুলিশের গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়।

পুলিশর রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান প্রথম আলোকে বলেন, ভোটগ্রহণের শেষে দুই পক্ষের প্রার্থীর মধ্যেই উচ্চবাক্য হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে কামরুজ্জামান আহত হলে তাকে পুলিশ হাসপাতালে পাঠায়। অন্যপক্ষকেও সরিয়ে দেওয়া হয়।