প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় গতকাল মঙ্গলবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নামার বাজার এলাকায় তিতাস নামের একটি বেকারি সিলগালা (বন্ধ) করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রতিষ্ঠানটির মালিক মাসুদ রানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমীন। তিনি বলেন, সেখানে খাদ্যদ্রব্য উৎপাদনে কয়েক মাসের পুরোনো পোড়া মবিলসদৃশ পামতেল, পচা ডিম ও কাপড়ের রং ব্যবহার করা হচ্ছিল। এ ছাড়া কারখানাটির বিএসটিআইয়ের লাইসেন্সও নেই।