বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি চৌমুহনী পৌরসভা জামায়াতের সেক্রেটারি। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার জামায়াত নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় বোরহান উদ্দিনের বাসা থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) আতাউর রহমান প্রথম আলোকে বলেন, জামায়াত নেতা বোরহান উদ্দিনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় জোড়া খুনের একটি মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় তাঁর বাসা থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে আরও একটি মামলা করা হয়েছে।