বেগমগঞ্জে সন্ত্রাসী নাছির হত্যার ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নাছির উদ্দিন ওরফে নসুকে (৩৫) কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।
নাছিরের স্ত্রী খোদেজা আক্তার গতকাল শুক্রবার এ মামলা করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।
বেগমগঞ্জ থানার ওসি মো. আইনুল হক প্রথম আলোকে জানান, মামলার এজাহারে পূর্ববিরোধের জের ধরে আসামিরা নাছিরকে হত্যা করেছে বলে উল্লেখ করা হয়েছে। তিনি জানান, আসামিদের কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার জিরতলী ইউনিয়নের রাস্তার বাজারে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে নাছিরকে হত্যা করে।