বেগুনবাড়িতে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বেগুনবাড়িতে আশিকুর রহমান নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে চাপাতির আঘাতের চিহ্ন ছিল বলে পুলিশ জানিয়েছে।
তেজগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হুমায়ূন কবিরের ভাষ্য, আশিকুর রহমানের লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। লাশের থুতনিসহ গলার পাশে চাপাতির আঘাতের গভীর চিহ্ন ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আশিকুরের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।