বেড়িবাঁধে মিলল দেড় লাখ ইয়াবা বড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকা থেকে গত শুক্রবার রাতে দেড় লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, টেকনাফ সদর চৌকির বিজিবির জওয়ানেরা নিয়মিত টহলের অংশ হিসেবে শুক্রবার রাত নয়টার দিকে নাফ নদীসংলগ্ন আলোগোলার চিংড়ি খামার এলাকায় যান। এ সময় বেড়িবাঁধের ওপর একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। ওই ব্যাগে পলিথিন মোড়ানো দেড় লাখ ইয়াবা বড়ি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগটি ফেলে পালিয়ে যায়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে চার কোটি টাকা।
২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, উদ্ধার করা ইয়াবা ব্যাটলিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে এবং পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে তা ধ্বংস করা হবে।