বেতনের ৩০ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক থেকে টাকা তুলে মাইক্রোবাসে করে মধুখালী উপজেলায় অবস্থিত আলতু খান জুট মিলে নিয়ে যাওয়ার সময় গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার গঙ্গাবর্দী এলাকায় ৩০ লাখ টাকা ছিনতাই হয়েছে। আলতু খান জুট মিলের এমডি মো. লোকমান হোসেন খান জানান, গতকাল দুপুরে হিসাব বিভাগের কর্মী নূর ইসলাম ও জাফর হোসেন ফরিদপুর শহরের ন্যাশনাল ব্যাংক গোয়ালচামট শাখা থেকে ৩০ লাখ টাকা তুলে ভাড়া করা মাইক্রোবাসে করে মধুখালীর পরীক্ষিৎপুর এলাকার মিলে যাচ্ছিলেন। সদর উপজেলার গঙ্গাবর্দী এলাকায় ছিনতাইকারীরা অপর একটি গাড়িতে করে মাইক্রোবাসের গতি রোধ করে। পরে টাকাসহ ওই দুই কর্মী ও চালককে ছিনতাইকারীদের গাড়িতে তুলে নেয়। এরপর ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গার নওপাড়া এলাকার একটি ফাঁকা স্থানে মিলের ওই দুই কর্মী ও চালককে নামিয়ে দিয়ে ছিনতাইকারীরা টাকা নিয়ে সটকে পড়ে।