বেনাপোলে আ.লীগের দুই পক্ষের গোলাগুলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের বেনাপোলে গরুর খাটাল দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গত সোমবার রাতে পাঁচভুলট গ্রামে এ ঘটনা ঘটে।
শার্শা থানা-পুলিশের বিবরণ অনুযায়ী, শার্শা উপজেলার বেনাপোল এলাকার পাঁচভুলট সীমান্তে গরুর খাটাল (ভারত থেকে আসা গরু রাখার স্থান) দখল নিয়ে নুহু ও সিরাজ পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। নুহু ও সিরাজ আওয়ামী লীগের স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত। দখল নিয়ে গত কয়েক দিনে তাঁদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এর জের ধরে সোমবার রাত ১১টার দিকে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন সিরাজুল ইসলাম (৪০), আনসার বর্দি (৪৫) ও সোহাগ বর্দি (২৮)। তাঁদের যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা পাঁচভুলট গ্রামের বাসিন্দা।