বেনাপোলে বিজিবি চোরাচালানি সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৬ ব্যাটালিয়নের সদস্যদের সঙ্গে চোরাচালানিদের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা তিনটি গুলি ছুড়েছেন। তবে কেউ হতাহত হয়নি। গত শুক্রবার রাতে ছোট আঁচড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে চোরাচালানিদের ফেলে যাওয়া দুই লাখ টাকা মূল্যের ভারতীয় চকলেট ও বিস্কুট উদ্ধার করা হয়েছে। কিন্তু চোরাচালানিদের কেউ আটক হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, চোরাইপথে ভারতীয় মালামাল নিয়ে রাত ১২টার দিকে চোরাচালানিদের একটি দল যশোরের দিকে যাওয়ার পথে ছোট আঁচড়া গ্রামে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করেন। চোরাকারবারিরা ইট-পাথর ছুড়লে বিজিবি সদস্যরা গুলি ছোড়ে জবাব দেন। এ সময় চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।