বেনাপোলে বিদেশি মুদ্রাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল তল্লাশিচৌকি এলাকা থেকে বিদেশি মুদ্রাসহ কপিল হোসেন নামের ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার সকালে তাঁকে আটক করা হয়।

কপিল হোসেনের (৩২) বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বেলঘরিয়া সেকেমজি সড়ক কামারহাটি এলাকায়।

বিজিবি সূত্রে জানা গেছে, সকালে কপিল ভারত থেকে বেনাপোল অভিবাসন কেন্দ্র হয়ে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে পৌঁছালে সন্দেহ হয়। এ সময় ক্যাম্পে নিয়ে তাঁর ব্যাগ তল্লাশি করা হয়। তাঁর ব্যাগে ৫৫ হাজার সৌদি রিয়েল, ৮০০ ভারতীয় রুপি ও ৪ হাজার ৬১২ বাংলাদেশি টাকা এবং দুটি মুঠোফোন উদ্ধার করেন বিজিবি সদস্যরা।

বিজিবি-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুল হক প্রথম আলোকে বলেন, কপিল মুদ্রা কেনাবেচার সঙ্গে জড়িত। তিনি একটি বড় চক্রের সদস্য।