বেনাপোলে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্তের দক্ষিণ বারোপোতা গ্রামের একটি বাঁওড় থেকে অজ্ঞাত পরিচয়ের (২৫) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, সকালে কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী দক্ষিণ বারোপোতা গ্রামের একটি বাঁওড়ে লাশ ভাসতে দেখেন। খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান প্রথম আলোকে বলেন, লাশটি কোথা থেকে কীভাবে এল, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে জানা যাবে এটি হত্যাকাণ্ড কি না।