বেনাপোলে সোনার বারসহ নারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে যাওয়ার পথে যশোরের বেনাপোল তল্লাশি চৌকি থেকে সোনার ১১টি বারসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে বলে ইউএনবির খবরে বলা হয়।
কাস্টমস ইন্টেলিজেন্স কর্মকর্তারা জানান, গ্রেপ্তার করা নারীর নাম রওশন বেগম (৩৩)। তিনি ঢাকার বাসিন্দা।
বেনাপোল কাস্টমস ইন্টেলিজেন্সের উপকমিশনার আবদুস সাদেক বলেন, ওই নারী নো-ম্যানস ল্যান্ড পার হওয়ার সময় সন্দেহ হলে তাঁকে তল্লাশি করা হয়। তখন তাঁর কাছ থেকে এসব সোনার বার পাওয়া যায়। ওজন পৌনে তিন কেজি। এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় মামলা করা হয়েছে।