বেনাপোলে ১৬টি সোনার বারসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল স্থলবন্দরসংলগ্ন বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল মঙ্গলবার ১ কেজি ৬০০ গ্রাম ওজনের ১৬টি সোনার বারসহ হানেফ আলী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, সকালে হানেফ আলী ভ্যানে করে সীমান্তের দিকে যাচ্ছিলেন। বিজিবি সদস্যরা তাঁকে বাসস্ট্যান্ড এলাকায় আটক করে শরীর তল্লাশি করেন। এ সময় তাঁর জুতার সোলের ভেতর থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
হানেফ আলীর বাড়ি যশোরের শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামে। তিনি বেনাপোল স্থলবন্দরের শ্রমিক হিসেবে কর্মরত বলে জানা গেছে।