প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর বাজার থেকে এক মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে বেলকুচি থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর নাম কালু গাজী (৩০)। তিনি দৌলতপুর গ্রামের আকবর আলীর ছেলে। বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান, কালু গাজীর বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে বেলকুচি ও এনায়েতপুর থানায় দুটি মামলা রয়েছে। এ ছাড়া কক্সবাজার থানায় মানব পাচারের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।