বেশি ভেজাল দেয় প্রাথমিক উৎপাদকেরা
খাদ্যে মানবদেহের জন্য ক্ষতিকারক উপাদান যুক্ত করা বা ভেজাল দেওয়ার ক্ষেত্রে প্রাথমিক উৎপাদনকারীরা সবচেয়ে বেশি দায়ী। খাদ্য প্রক্রিয়াজাত করার সময় উৎপাদকেরা কৃত্রিম রং ও চিনি দেওয়া থেকে শুরু করে কাপড়ের রংও ব্যবহার করে থাকেন। খাদ্য উপাদেয় করতে টেস্টিং সল্টসহ মানবদেহের জন্য ক্ষতিকারক নানা উপাদান ব্যবহার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের এক গবেষণার প্রাথমিক ফলাফলে এই তথ্য বেরিয়ে এসেছে।
গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে অনুষ্ঠিত এক কর্মশালায় গবেষণাটির প্রাথমিক ফলাফল তুলে ধরা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহায়তায় গবেষণাটি করা হচ্ছে। কর্মশালায় সভাপতিত্ব করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান মুশতাক হাসান মুহা. ইফতিখারের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষক আবদুল হামিদ।
আবদুল হামিদ তাঁর গবেষণায় বলেন, খাবার উৎপাদনকারীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং দূষিত বস্তু সম্পর্কে প্রাথমিক ধারণার ঘাটতি রয়েছে।