বোমা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে গতকাল শনিবার বোমা ও ফেনসিডিলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি। দিনাজপুর ফুলবাড়ী বিজিবি ৪০ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, বিজিবির টহলদল গতকাল ভোরে পৃথক তিনটি স্থানে অভিযান চালায়। এ সময় দাইনুর সীমান্ত এলাকায় চোরাচালানিদের একটি দল ধাওয়া খেয়ে পাঁচটি পোঁটলা ফেলে পালিয়ে যায়। পরে ওই পোঁটলাগুলো থেকে বিস্ফোরক তৈরির কাঁচামাল ১৯২ কেজি সালফার উদ্ধার করা হয়। একই সময় মণিপুর সীমান্ত এলাকায় বিজিবি টহলদল চোরাচালানিদের ধাওয়া করলে তারা আটটি পোঁটলা ফেলে পালিয়ে যায়। ওই পোঁটলাগুলো থেকে ৩০ হাজার চকলেট বোমা, ২০৯ বোতল ফেনসিডিল ও তাদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে।