প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে গতকাল শুক্রবার সকালে ১৭টি পেট্রলবোমা, ১৫টি ককটেল ও ৩টি পাইপগান উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ৫৫ ব্যাটালিয়ন সূত্রে জানায়, গতকাল সকাল আটটায় একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে বিশেষ অভিযান চালান বিজিবির ধর্মঘর বিওপি সদস্যরা। এ সময় বাড়িটির ভেতর থেকে পেট্রলবোমা, ককটেল ও পাইপগানগুলো উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, বোমা ও অস্ত্রগুলো উদ্ধারের পর তা মাধবপুর থানায় দেওয়া হয়েছে। থানায় একটি মামলা হয়েছে।