প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের নওদাপাড়া গ্রাম থেকে গতকাল শনিবার দুপুরে তিনটি হাতবোমা ও একটি শাটারগান জব্দ করা হয়েছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ফজলুর হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে নওদাপাড়া গ্রামের একটি বাড়ির পাশের আর্বজনার স্তূপে তল্লাশি চালিয়ে পুলিশ ওই বোমা ও অস্ত্র জব্দ করে। নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে সন্ত্রাসী চক্র এগুলো সেখানে লুকিয়ে রেখেছিল বলে পুলিশ জানায়।