বোমা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী শহরে নির্মাণাধীন একটি ভবন থেকে গতকাল সোমবার সকালে দুটি বোমা জব্দ করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকাল আটটার দিকে গাংনী বাসস্ট্যান্ডে নির্মাণাধীন একটি ভবনের দোতলায় পলিথিনের ব্যাগে লাল টেপ দিয়ে মোড়ানো অবস্থায় বোমাগুলো পড়ে ছিল। শ্রমিকেরা সেগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেন। গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম বলেন, বোমাগুলো শক্তিশালী। সেগুলো নিষ্ক্রিয় করতে পানিভর্তি বালতিতে ডুবিয়ে রাখা হয়েছে। চাঁদা না পেয়ে কোনো সন্ত্রাসী দল বোমা দুটি রেখে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ভবন মালিক সিরাজুল ইসলাম বলেন, গত রোববার রাত ১০টার দিকে মুঠোফোনে তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে অজ্ঞাত সন্ত্রাসীরা। তিনি তা দিতে অস্বীকৃতি জানান।