বোমা ফাটিয়ে ব্যবসায়ীকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রামে ইউনুস আলী নামের এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এ সময় একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। আজ শুক্রবার রাত আটটার দিকে তার নিজ বাড়ির সামনে থেকে অপহরণ করা হয়।

ইউনুস আলী সোনাপুর গ্রামের সার্থক হোতার ছেলে। তিনি ভূষিমালের ব্যবসা করতেন।
পুলিশ ও কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাতটার দিকে মাগরিবের নামাজের পর বাড়ির সামনে কয়েকজনের সঙ্গে বসে গল্প করছিলেন ইউনুস আলী। রাত আটটার দিকে হঠাৎ করে কয়েকজন সন্ত্রাসী তার বাড়ির সামনে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় সেখানকার লোকজন দৌড়ে পালিয়ে যান। পরে ইউনুস আলীকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। তিনি বলেন, কী কারণে তাঁকে অপহরণ করা হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।