বোমা হামলায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামে আওয়াল হোসেন (৩৫) নামের এক ব্যক্তি গতকাল রোববার ভোরে ডাকাতদের বোমা হামলায় নিহত হয়েছেন। আওয়াল ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে। পুলিশ ও গ্রামবাসী জানান, গতকাল ভোরে পাঠান পাইকপাড়া গ্রামের ইসমাইল হোসেনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। গ্রামবাসী প্রতিরোধে এগিয়ে গেলে ডাকাতেরা তাঁদের ওপর বোমা হামলা চালায়। এতে আউয়াল গুরুতর আহত হন। পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বাঘারপাড়া থানার ওসি কাইয়ুম আলী সরদার বলেন, ডাকাতদের বোমা হামলায় তিনি মারা যান।