বোমাসদৃশ বস্তু রেখে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের আর এ খান সড়কের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে গতকাল বৃহস্পতিবার দুটি বোমাসদৃশ বস্তু রেখে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বেলা তিনটার দিকে কুষ্টিয়া মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা গিয়ে বস্তু দুটি উদ্ধার করেন।
এ ঘটনায় িস্টল কর্নার নামের ওই প্রতিষ্ঠানের মালিক সালেক মো. কাদেরী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সালেক মো. কাদেরী জানান, বেলা দেড়টার দিকে তিনি বাসায় খেতে যান। পৌনে দুইটার দিকে একটি অজ্ঞাত মুফোফোন নম্বর থেকে ফোন করে বলা হয়, ‘আমার ছেলেরা তোর ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে বোমা রেখে এসেছে। এখন ৫০ হাজার টাকা দিবি। আর না দিলে পরে তিন লাখ টাকা দিতে হবে। না হলে তোর ছেলেকে অপহরণ করা হবে।’ বিষয়টি তিনি পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে বোমাসদৃশ বস্তু দুটি উদ্ধার করে পানিভর্তি বালতিতে রাখে।