বোমাসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কাফরুল এলাকার একটি বাসা থেকে গত মঙ্গলবার মধ্যরাতে পুলিশ ১৩৫টি পেট্রলবোমাসহ রেজাউল ইসলাম ও খবির হোসেন নামের দুই ব্যক্তিকে আটক করেছে। পুলিশ বলছে, তাঁরা দুজন জামায়াতের স্থানীয় নেতা। পুলিশের মিরপুর বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার মাসুদ আহাম্মদ প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জামায়াতের আস্তানায় অভিযান চালিয়ে পেট্রলবোমাসহ দলটির দুই নেতাকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে উসকানিমূলক প্রচারপত্রও উদ্ধার করা হয়েছে।