বোমায় আহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে বোমা বিস্ফোরণে শাকিল আহমেদ (১৮) নামের এক তরুণ আহত হয়েছেন। বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, শাকিল একজন চোরাকারবারি। তিনি ভারত থেকে মাদক নিয়ে মাথাভাঙ্গা নদী দিয়ে বাংলাদেশে আসছিলেন। এ সময় তাঁর কাছে থাকা একটি হাতবোমা মাটিতে পড়ে বিস্ফোরণ ঘটলে শাকিল গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।